যৌথ অভিযানে, এনসিপি নেতার বাবা সহ ৬‌‌‌জন আটক বিপুল পরিমাণ অস্ত্র জব্দ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু 
ব্যুরো প্রধান খুলনাঃ



মাদারীপুরে সেনাবাহিনী ও বিশেষ যৌথ অভিযানে বিদেশী পিস্তল কাটারাইফেল ও এয়ারগান সহ বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে, শুক্রবার (২৫ জুলাই) ভোর রাত থেকে সকাল ১০,টা পর্যন্ত মাদারীপুর সদর উপজেলার শিরখারা ইউনিয়নের ঘুনসি গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

এ সময় মাদারীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ও সদর উপজেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ন সমান্বায়কারী তুষার সব্যসাচীর বাবা মিলন সব্যসাচীর ওরফে মিলন মাতুব্বারকে আটক করেছে সেনাবাহিনী, তিনি ওই গ্রামের মৃত আব্দুল করিম  সব্যসাচীর ছেলে, একই সঙ্গে আরো ও তিন নারীসহ পাঁচজনকে আটক করা হয়, তারা হলেন সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ঘুনসি গ্রামের শাহ আলম মাতুব্বরের ছেলে কামাল মাতব্বর (৫৩) ও মনু মাতব্বর (৫০) কালাম মাতুব্বরের স্ত্রী লাকি বেগম ( ৪৫) রফিক মাতুব্বরের স্ত্রী পারুল বেগম (৪৫) ও মাতব্বরের স্ত্রী খাদিজা বেগম (২৩)।

এ বিষয়ে শুক্রবার দুপুরে মাদারীপুর সনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, এ সময় সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের সঙ্গে সমন্বয়ে ঘুনসি এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করেন সেনা সদস্যরা, এ  সময়ে চারটি বাড়ি থেকে একটি ৭- ৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল একটি ৭৬৫ মিলিমিটার পিস্তলের ম্যাগাজিন ৫ রাউন্ড ৭- ৬৫ মিলিমিটার পিস্তলের গুলি একটি এয়ারগান ১২০ রাউন্ড এয়ারগানের গুলি , একটি কাটা রাইফেল ,একটি বেজবল দুটি ‌ স্টিলের চাকু দুটি  চাইনিজ কুড়াল  ৭,টি রামদা ,একটি বল্লম,১৮ টি টেটা একটি বিদেশি টর্চ লাইট,৫ মোবাইল ফোন, একটি ট্যাব, একটি এনআইডি কার্ড ও পাসপোর্ট জব্দ করা হয়, একই সঙ্গে বাড়িতে এসব অবৈধ অস্ত্র রাখার অপরাধে তিন নারীসহ ৬ জনকে আটক করেন সেনাবাহিনীর সদস্যরা, পরে উদ্ধারকৃত বিদেশী ও দেশীয় অস্ত্রসহ আটককৃতদের সদর মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদ সম্মেলনে মাদারীপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর কাজী ফয়সাল ফারুক বলেন, আটককৃতদের কাছে অবৈধভাবে এসব অস্ত্র মজুত ছিল, তাদের কাছে থেকে কোন লাইসেন্স আমরা পাইনি, এসব অস্ত্র ব্যবহার করে নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন তারা, অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের কার্যক্রম অব্যাহত রয়েছে, আগামীতেও থাকবে।

এদিকে মাদারীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ও সদর উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুগ্ন সমন্বয়কারী তুষার সব্যসাচী বলেন, বাড়িতে নির্মাণ কাজ চলায় গত এক সপ্তাহ ধরে আমার বাবা প্রতিবেশী এক চাচার বাড়িতে রাতে আশ্রয় নিতেন, ওই বাড়িতে অভিযান চালান সেনা সদস্যরা, এ সময় আমার বাবাকেও আটক করেন তারা, কিন্তু আমার বাবা ও এসব অস্ত্র মজুদের বিষয়ে কিছুই জানিনা, আমরা কোন অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই, আমার বাড়িতে সেনাবাহিনী কোন অভিযানে হয়নি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ