ঝিকরগাছায় জামায়াতের রুকন সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
ঝিকরগাছায় জামায়াতের রুকন সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ২৯জুন) বিকাল ৩:৩০টায় লাউজানী কমপ্লেক্স এ উপজেলা জামায়াতের আয়োজনে রুকন সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম, বিশেষ অতিথি জেলা জামায়াত কর্মপরিষদসদস্য আধ্যপক জয়নাল আবেদীন । উপজেলা সেক্রটারি নজরুল ইসলাম খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রকিম,কর্মপরিষদ অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য,মাওলানা ফখরুল ইসলাম, আবিদুর রহমান,মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা রেজাউল ইসলাম ।
আপনার মতামত লিখুন :