সাবেক প্রধানমন্ত্রী বিচার কাল থেকে সরাসরি সম্প্রচার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ৩১ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কাল থেকে ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হবে, (৩১ মে) প্রসিকিউশন সূত্রে এ তথ্য জানা গেছে,
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিপ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, জুলাই আগস্ট হত্যার ঘটনায় ডিসেম্বরে মধ্য বিচার দৃশ্যমান হবে, হাসিনার বিরুদ্ধে করা গণহত্যার মামলায় রোববার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে,
শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত সেমিনারে তিনি আরো বলেন, প্রায় ১৪ ০০ ছাত্র-জনতা নিহত হয়েছে গত জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে, বিভিন্ন সময় ট্রাইব্যুনাল প্রসিকিউশন থেকে দাবি করা হয়, মানবতা বিরোধী এসব অপরাধে মাস্টারমাইন্ড হিসেবে ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামীলীগ সরকার প্রধান শেখ হাসিনা,
এবার তারাই ধারাবাহিকতায় জুলাই আগস্টের গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আগামীকাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করবে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিপ প্রসিডিউটর মোঃ তাজুল ইসলাম।
আপনার মতামত লিখুন :