অফিসিয়াল ডকুমেন্ট পাওয়ার পর আঃ লীগের বিষয়ে সিদ্ধান্ত- সিইসি
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১২ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
অফিসিয়াল ডকুমেন্ট পাওয়ার পর আঃ লীগের বিষয়ে সিদ্ধান্ত- সিইসি
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যূরো প্রধান খুলনাঃ
সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামীলীগের সব কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে সরকারি গেজেট বা অফিসিয়াল ডকুমেন্ট হাতে আসার পর নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার,( সিইসি)এ এম এম, নাসির উদ্দিন,
সোমবার (১২ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা কাটার সেন্টারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন,
নাসির উদ্দিন বলেন, প্রজ্ঞাপনটা আসতে দেন, আমরা গেজেটের জন্য অপেক্ষা করছি, ডেফেনেটলি ইলেকশন কমিশন দেশের জন্য কাজ করে, এ বিষয়ে আমরা ইকুয়েলি কনসার্ন, যখন আকাশে সূর্য উঠে যাবে পরিষ্কার দেখতে পাবেন,
যুক্তরাষ্ট্র ভিত্তিক কাটার সেন্টার সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন গত তিন নির্বাচনে কাটার গ্রুপ পর্যবেক্ষক হিসেবে আসেননি, এবার আসার জন্য উনারা আগ্রহী, আমরা স্বাগত জানিয়েছি, বলেছি অভিজ্ঞতা যাদের আছে সবাইকে আমরা আমন্ত্রণ জানাবো, ছোট্ট ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যারা এ কাজ করে তাদের আমরা এনকারেজ করি,
প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিভিন্ন রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে কাঁটার সেন্টার কথা বলেছে, তারা জানালেন, সবাই এই ইসির প্রতি নিজেদের আস্তার কথা জানিয়েছে, আগামী নির্বাচনে আমাদের প্রস্তুতি কেমন তারা জানতে চেয়েছেন, আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজনে আমাদের যে ওয়াদা করেছি, তা পালনে যাবতীয় প্রস্তুতি সম্পর্কে অবগত করেছি,
আপনার মতামত লিখুন :