ঝিকরগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করলেন ইউএনও সাফফাত আরা সাঈদ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


ইনকিয়াদ আহম্মেদ রাফিন 
 ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি : 

যশোরের ঝিকরগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।  

২৮ জুন ( শনিবার)  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের ফিতা কেটে ও শিশুদের ক্যাপসুল খাওয়ায়ে উদ্বোধন করলেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ। 

এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রশিদ, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেদী হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন, স্বাস্থ্য পরিদর্শক মোঃ ফারুক হোসেন, কামরুজ্জামান, সেনেটারী ইন্সপেক্টর মোঃ আব্দুল মতিন সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসকণ, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও সাফফাত আরা সাঈদ বলেন, ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন শিশুদের অপুষ্টিজনিত সমস্যা প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ-সবল জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সী প্রতিটি শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্র থেকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিকরগাছার বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ ক্যাম্পেইনে উপজেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও টিকাদান কেন্দ্রে নির্ধারিত বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম পরিচালিত হচ্ছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ