হেমন্তের আলিঙ্গন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

হেমন্তের আলিঙ্গন 
মোঃ শফিউল্লাহ 



 হেমন্ত এসেছে গ্রামে গ্রামে 
 আনন্দের কলরব,
 সোনালী ধানে উঠান ভরেছে
 কৃষকের জয়রব।
 শীতের আগমনে পিঠাপুলির
 নবান্ন উৎসব,
 হেমন্তের কোকিল গান গাচ্ছে
 প্রকৃতি নিরব।

 সকালে ফুলে ফুলে সাদা সাদা 
শিশিরের ফোঁটা,
 ফসলের মাঠ নতুন সাজে 
 যৌবনের ছিটা।
 নানা ফুল ফুটেছে চারিদিকে 
সুগন্ধি সৌরভ,
 ফসলে ভরপুর মন জুড়ায় 
 কৃষকের গৌরব।

 প্রকৃতি করছে প্রেম নিবেদন 
 পৃথিবী রঙিন,
 রাখালি গানে প্রাণবন্ত বাতাস
 নাচছে নাগিন।
 ছোট দিনে মেঘের আড়ালে
 সূর্যের লুকোচুরি,
 যৌবনে মন ছলছল উথলায় 
 প্রেমে পড়ি পড়ি।

 গাছের শুকনো পাতা ঝরে 
 ফুটেছে কামিনী,
 প্রকৃতির ভালোবাসার ছোঁয়া 
 হৃদয় হরণী।
 হেমন্তে পর্যটকের প্রেমানন্দ
 গজনী অবকাশ,
 প্রিয় কলিগদের মিলন মেলায়
 ভালোবাসা একরাশ।

শিক্ষা সফরে মন উচাটান 
 ঝিরঝির হাওয়া,
 আনন্দ মুখর দিবা উৎসবে
 কৈশোর ফিরে পাওয়া।
 টিয়া পাখি খাচ্ছে কচমচে 
হেমন্তী কামরাঙ্গা,
 হেমন্তের আলিঙ্গনে  প্রকৃতির
 দৃশ্যে মন রাঙ্গা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ