৪, ৫ ও ৬ নং ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানালেন সাবেক কাউন্সিলর রত্না বেগম ও আলাল শেখ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
রন্জু, ইসলামপুর:
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জামালপুর ইসলামপুর পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের (সংরক্ষিত মহিলা আসন) সাবেক সফল কাউন্সিলর ও আগামী নির্বাচনের পদপ্রার্থী মোছাঃ রত্না বেগম এবং তাঁর স্বামী পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আলাল শেখ এলাকার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় মোছাঃ রত্না বেগম বলেন, "ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ। পবিত্র ঈদ-উল-আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এই ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে। সকল হিংসা-বিদ্বেষ, বিভেদ ও কষ্ট ভুলে আমরা যেন সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হতে পারি এটাই আমার প্রত্যাশা।"
তিনি আরও বলেন, "সাবেক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনকালে আমি সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমি ও আমার স্বামী আলাল শেখ আগামীতেও ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চাই। এলাকার চলমান উন্নয়ন, নারীদের নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং একটি পরিচ্ছন্ন আধুনিক ওয়ার্ড গঠনে কাজ করার প্রত্যয় নিয়ে আবারও আপনাদের দোয়া ও ভালোবাসা কামনা করছি। আপনাদের সমর্থন ও সহযোগিতাই আমাকে মানুষের কল্যাণে কাজ করার নতুন শক্তি যোগাবে।"
মোছাঃ রত্না বেগম ও আলাল শেখ শুভেচ্ছা বার্তার শেষাংশে বলেন, "পবিত্র ঈদ-উল-আযহা সবার জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও অনাবিল সুখ। ঈদের খুশিতে ভরে উঠুক প্রতিটি পরিবার। মহান আল্লাহ আমাদের সকলের ত্যাগ কবুল করুন। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ঈদ মোবারক।"
আপনার মতামত লিখুন :