যশোর ৬ আসনের সাবেক সংসদ সদস্যদের ১০ কোটির টাকার সম্পদসহ ৬টি গাড়ি ক্রোক


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৮ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

যশোর ৬ আসনের সাবেক সংসদ সদস্যদের ১০ কোটির টাকার সম্পদসহ ৬টি গাড়ি ক্রোক


শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ



যশোর ৬ আসনের সাবেক সাংসদ সদস্য মোঃ শাহীন চাকলাদার এর প্রায় ১০ কোটি টাকার সম্পদ ও ৬টি গাড়ি ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) আজ বুধবার (৭,মে) এক খুদে বার্তা তাই বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আখতারুল ইসলাম, 

উপ-পরিচালক আখতারুল ইসলাম ওই খুদে বার্তায় জানান শাহিন চাকলাদার এর ৯,কোটি ৯৮ লাখ ৮০ হাজার ৫৯১ টাকা মূল্যের স্থাবর সম্পদ ও তিনটি গাড়ি ক্রোক করা হয়েছে,
একই সঙ্গে তার ৩ লাখ ১৫ হাজার শেয়ার  সহ ১৮ লাখ ৯৪ হাজার ৩১১ ৪৯ টাকার ১৬ টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে,
আকতারূল আরো ও জানান, শাহীন চাকলাদার এর স্ত্রী ফারহানা জাহান মামলার ১ লাখ ১০ হাজার শেয়ার ও ৩,টি গাড়ি ক্রোক করা হয়েছে, 

এর আগে গত ১৬ মার্চ সাড়ে ৫৩ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৩৪১ কোটি টাকার বেশি সন্দেহভাজন লেনদেনের অভিযোগে শাহীন চাকলাদারের ও তার স্ত্রী ফারহানা জাহান মালার নামে দুটি মামলা করে দুদক, 
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে শাহীন চাকলাদার আত্মগোপনে আছেন, গত জানুয়ারি মাসে দুদকের পৃথক মামলায় তাকে চার বছরের শাস্ত্র কারাদণ্ডদেশ দিয়েছেন আদালত,


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ