পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) ধামইরহাট সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) ধামইরহাট সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ
______________________________



নওগাঁর ধামইরহাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি।
৩০ ডিসেম্বর রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীন চকচন্ডি বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মোখলেছুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৫/৩-এস এলাকা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেলঘড়িয়া নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৪ বোতল ভারতীয় নেশাজাতীয় ফায়ারডিল সিরাপ জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা রাতের অন্ধকারে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। জব্দকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ৩৭ হাজার ৬০০ টাকা।

আটককৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন, পিএসসি জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান রোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।


ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : 
মো. নুরুল ইসলাম


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ