অসম প্রেমের নির্মম পরিণতি: শেরপুরে বিষপানে দুই কিশোর-কিশোরীর মৃত্যু
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
অসম প্রেমের নির্মম পরিণতি: শেরপুরে বিষপানে দুই কিশোর-কিশোরীর মৃত্যু
_____________________________
ভিন্ন ধর্মের কারণে সম্পর্ক মেনে না নেওয়ায় ট্র্যাজেডি
শেরপুরে অসম প্রেমের করুণ পরিণতিতে প্রাণ হারিয়েছে দুই কিশোর-কিশোরী। পরিবার ও সমাজের অনীহার চাপ সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যার পথ বেছে নেয় তারা। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে শেরপুর সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী নয়াপাড়া ও ঝাউয়েরচর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, জঙ্গলদী নয়াপাড়া গ্রামের মুসলিম কিশোর মনির মিয়া (১৬) পাশ্ববর্তী ঝাউয়েরচর গ্রামের খ্রিষ্টান কিশোরী অনামিকা (১৪)-এর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায়। বিষয়টি জানাজানি হলে উভয় পরিবারের পক্ষ থেকেই তাদের সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানানো হয়। ভিন্ন ধর্মের অজুহাতে প্রেমিক যুগলের ওপর শুরু হয় পারিবারিক ও মানসিক চাপ।
একপর্যায়ে হতাশা ও মানসিক যন্ত্রণায় গত শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে তারা একসাথে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই মনির মিয়া মারা যায়। পরে সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে অনামিকাও মৃত্যুর কোলে ঢলে পড়ে।
নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি
আপনার মতামত লিখুন :