দুর্বৃত্তদের নাশকতায় অগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যুত গফরগাঁও রেলস্টেশনের


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

দুর্বৃত্তদের নাশকতায় অগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যুত গফরগাঁও রেলস্টেশনের
_______________________________


 আউটার পয়েন্টে ২০ মিটার রেললাইন কেটে নেওয়ার অভিযোগ

| গফরগাঁও
ঢাকা অভিমুখী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস আজ সোমবার সকালে গফরগাঁও রেলওয়ে স্টেশনের আউটার পয়েন্ট থেকে প্রায় ১০০ গজ দূরে লাইনচ্যুত হয়েছে। সকাল আনুমানিক ৫টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে প্রায় ২০ মিটার রেললাইন কেটে নেওয়ায় ট্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনাকবলিত অগ্নিবীণা এক্সপ্রেস উদ্ধারের জন্য রিলিফ ক্রেন সকাল ১০টা ২৯ মিনিটে গফরগাঁও স্টেশনে পৌঁছেছে। উদ্ধার কাজ চলমান রয়েছে।

ঘটনার পর সংশ্লিষ্ট রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং নাশকতার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে লাইন মেরামত করে স্বাভাবিক ট্রেন চলাচল চালুর চেষ্টা চলছে।


মোঃ সেলিম সাজ্জাদ সিনিয়র স্টাফ রিপোর্টার মানসিংহ জেলা 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ