জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঈদগাঁও উপজেলা জামায়াতের কেন্দ্র প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মোবারক হোসাইন 
কক্সবাজার প্রতিনিধি 



আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার ০৩ সংসদীয় এলাকার  অন্তর্ভুক্ত ঈদগাঁও উপজেলা জামায়াতের উদ্যোগে ২৩ আগস্ট শনিবার বিকেলে ঈদগাঁও হাই স্কুল মিলনায়তনে ভোট কেন্দ্র প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও কক্সবাজার ০৩ সংসদীয় আসনের পরিচালক অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও আসন সহ পরিচালক মাওলানা দেলাওয়ার হোসাইন। 

কেন্দ্র কমিটির দায়িত্ব ও করণীয় বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন জেলা সাংগঠনিক সেক্রেটারি ও আসন সদস্য সচিব আল আমীন মু. সিরাজুল ইসলাম। উপজেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ নূরুল আজীমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় আরো বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাওলানা সৈয়দ নূর হেলালী। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি তৈয়ব উদ্দিন, সাংগঠনিক সেক্রেটারি মাস্টার ছৈয়দুল আলম, উপজেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি মোর্শেদুল ইসলাম মাহিরসহ উপজেলা কর্মপরিষদ সদস্য, ইউনিয়ন আমীর ও সেক্রেটারিবৃন্দ ।

প্রধান অতিথি বলেন, গত জুলাই-আগস্ট বিপ্লবের পর আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা দেশ ত্যাগের মধ্য দিয়ে প্রকাশ্যে রাজনৈতিক প্রোগ্রাম সচল করে জামায়াতে ইসলামি। অন্তর্বর্তীকালীন সরকারের দেশ সংস্কারের উদ্যোগে পাকে সারা দেশে দলীয়ভিত্তি মজবুত করতে টেকনাফ থেকে তেতুঁলিয়া,রুপসা থেকে পাথুলিয়া চষে বেড়াচ্ছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারি ধারাবাহিকতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে জেলা, উপজেলা ও ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে নিজেদের রক্তবিন্দু দিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যেতে হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ