বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও লোকজ মেলার শুভ উদ্বোধন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


মো: মামুন হোসেন,শেরপুর।
আজ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি এবং সমৃদ্ধি কামনায় শেরপুরে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো বাঙালির জাতিসত্ত্বার অবিচ্ছেদ্য অংশ প্রাণের উৎসব বাংলা বর্ষবরণ।

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিশ্ব ঐতিহ্যের অংশ বর্ণাঢ্য বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রা পুলিশ বাদকদলের ব্যান্ডের তালে তালে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি উদ্যানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় শেরপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব তরফদার মাহমুদুর রহমান ও সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম-সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
 
শোভাযাত্রায় বাঙালীর ঐতিহ্যবাহী গরুর গাড়ি, পালকি, বাঙালীর নানা ঢংয়ের পোষাক, হাতপাখা, একতারা, নানা রঙের ব্যানার-ফ্যাস্টুন বহন সহ গ্রাম-বাংলার বিভিন্ন সরঞ্জাম নিয়ে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরবর্তীতে ডিসি উদ্যানে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে  ফিতা কেটে লোকজ মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়। অতঃপর মেলায় স্থাপিত বিভিন্ন পণ্যের প্রদর্শনী স্টলসমূহ সরজমিনে পরিদর্শন করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ