ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন
_________________________________
মঙ্গলবার(১০ মার্চ ২০২৬) সকাল ১১.০০ টায় জেলা প্রশাসন, সুনামগঞ্জ এর আয়োজনে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ৯নং কুলঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, এম পি, মাননীয় মন্ত্রী, বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, জেলা প্রশাসক, সুনামগঞ্জ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাছির চৌধুরী, মাননীয় সংসদ সদস্য, সুনামগঞ্জ-২; জনাব কলিম উদ্দিন আহমেদ, মাননীয় সংসদ সদস্য, সুনামগঞ্জ-৫; জনাব মোহাম্মদ কয়ছর আহমেদ, মাননীয় সংসদ সদস্য, সুনামগঞ্জ-৩; জনাব কামরুজ্জামান কামরুল, মাননীয় সংসদ সদস্য, সুনামগঞ্জ-১। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব এ বি এম জাকির হোসেন, পিপিএম, পুলিশ সুপার, সুনামগঞ্জ; জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, পরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়, সিলেট; জনাব সনজীব সরকার, উপজেলা নির্বাহী অফিসার, দিরাইসহ অন্যান্য কর্মকর্তা, উপকারভোগী, বিভিন্ন শ্রেণি পেশার লোকজন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
শফিকুল বারী
সুনামগঞ্জ প্রতিনিধি
আপনার মতামত লিখুন :