মাদকবিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি, কোতোয়ালীর ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


বিশেষ প্রতিনিধি:
মাদকবিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্য, বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনার স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম।

আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক নির্মূলে তাঁর নেতৃত্বে কোতোয়ালী মডেল থানার পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এসব অভিযানে ইয়াবা, গাঁজা, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার এবং একাধিক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ফলে নগরীতে মাদক নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্টরা জানান, পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে ওসি শিবিরুল ইসলাম মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর নেতৃত্বে পরিচালিত অভিযানের সফলতা সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে।

এ অর্জনের পর সহকর্মী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন মহল থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও একই নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে মাদক নির্মূলে তাঁর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও বেগবান হবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ