ঝিকরগাছায় ৭ নং নাভারণ ইউনিয়নে জামায়াতে ইসলামী যুব বিভাগের আলোচনা সভা অনুষ্ঠিত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

ঝিকরগাছায় ৭ নং নাভারণ ইউনিয়নে জামায়াতে ইসলামী যুব বিভাগের আলোচনা সভা অনুষ্ঠিত 
___________________________________




ঝিকরগাছায় ৭ নং নাভারণ ইউনিয়নে জামায়াতে ইসলামী যুব বিভাগের  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর ( রবিবার) সন্ধ্যা ৭ টায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট মো : আবিদুর রহমান । প্রধান অতিথি যুবকদের ইসলামী আন্দোলনে জীবনকে পরিচালনা করার আহ্বান জানান। ইসলামের পথে নিজের জান,মাল, সময় দিলে আল্লাহ তায়লার কাছে মুক্তি পাওয়া যাবে এ বিষয়ে কুরআনের একটি আয়াত পাঠ করে তিনি সকলকে শোনান। 

বিশেষ অতিথি ছিলেন ৭ নং নাভারণ ইউনিয়নের টিম সদস্য মো : আমিরুল ইসলাম, ৭নং নাভারণ ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মো : টিপু সুলতান, ৭ নং নাভারণ ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা মো : হায়দার আলী। এ ছাড়া আলোচনা সভায় ইউনিয়ন যুব জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


ইনকিয়াদ আহম্মেদ রাফিন 
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ