নান্দাইলে জুয়া ও মাদকদ্রব্যের ভয়াবহ গ্রাস থেকে মুক্ত করতে এক ব্যতিক্রমী পদক্ষেপ- ইউ এন ও


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

নান্দাইলে জুয়া ও মাদকদ্রব্যের ভয়াবহ গ্রাস থেকে মুক্ত করতে এক ব্যতিক্রমী পদক্ষেপ- ইউ এন ও
___________________________________


 

ময়মনসিংহের নান্দাইলে জুয়া ও মাদকদ্রব্যের ভয়াবহ গ্রাস থেকে নান্দাইল উপজেলাকে মুক্ত করতে এক ব্যতিক্রমী পদক্ষেপ গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।

সেই লক্ষ্য তিনি উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভায়সহ প্রতিটি ওয়ার্ডে একটি করে স্বেচ্ছাসেবী দল গঠনের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমাজের সুশীল সমাজ ও সচেতন নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেন। এই দলগুলো সংশ্লিষ্ট ওয়ার্ডে জুয়া ও মাদক নির্মূলে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবে।

নবগঠিত এই স্বেচ্ছাসেবী দলগুলো জুয়া ও মাদক সংক্রান্ত তথ্য সংগ্রহ, সরবরাহ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সক্রিয় ভূমিকা পালন করবে। এর মাধ্যমে স্থানীয় প্রশাসন অপরাধ দমনে আরও কার্যকর হতে পারবে বলে আশা করা হচ্ছে।

এই কমিটিতে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকল রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি, জুলাই যোদ্ধারা সহ অন্যান্য স্বেচ্ছাসেবকরাও কাজ করবেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নান্দাইল উপজেলাকে একটি নিরাপদ ও মাদকমুক্ত হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এছাড়া জুয়া ও মাদকের বিরুদ্ধে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতাকারী তথ্য দাতার নাম গোপন রাখা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, আশা করা যাচ্ছে- এই কমিটিগুলো নান্দাইল উপজেলায় যেকোনো অপরাধ হ্রাসে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে। এই উদ্যোগ সফল হলে নান্দাইল সারা দেশের জন্য একটি মডেল হিসেবে বিবেচিত হবে।


হুমায়ুন কবির/নিজস্ব প্রতিবেদন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ