খাগডহরে পুলিশের চিরুনি অভিযান: ৮০ কেজি গাঁজা উদ্ধার, মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ মোহাম্মদ দ্বীন ইসলাম, ময়মনসিংহ :
ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলামের নেতৃত্বে খাগডহর এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে একটি স্থানে মজুদ করে রাখা বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়। অভিযানে ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই আসাদ ও আসআই আলীসহ পুলিশের একটি বিশেষ টিম অংশ নেয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। অভিযানের সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
মাদক নির্মূলে জেলা পুলিশের চলমান কঠোর অবস্থানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এ সাফল্যকে স্বাগত জানিয়ে মাদক কারবারিদের বিরুদ্ধে আরও জোরালো অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :