ময়মনসিংহের ধোবাউড়ায় ২৬ বোতল ভারতীয় মদসহ ২ জনকে গ্রেফতার।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মোঃ ইব্রাহিম খলিল রিপোর্টার ময়মনসিংহঃ
মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ আল মামুন সরকারের নির্দেশে এসআই শাকিব এবং এএসআই এমদাদ ও শরিফ মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের জয়রামপাড়া নামক এলাকা সীমান্ত সড়ক থেকে ২ জনকে ভারতীয় ২৬ বোতল মদসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতরা হলেন হাবিকুল (৩০) এবং আজিজুল (২৫)। এব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকার বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স দিয়েছি।
আপনার মতামত লিখুন :