ফরিদপুরে রেমিটেন্স যোদ্ধা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
নিরঞ্জন মিত্র (নিরু)
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
''প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার'’ এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় ফরিদপুরে
২৩ শে জুলাই রেমিটেন্স যোদ্ধা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে
আলোচনা সভা ও রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
রেমিটেন্স যোদ্ধা দিবসটি উপলক্ষে,
ফরিদপুর জেলা প্রশাসন, জেলা কর্মসংসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর উদ্যোগে,(২ আগস্ট) শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, এ আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
অনুষ্ঠানে ফরিদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ষষ্ঠী পদ রায় এর সভাপতিত্বে, সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল।
প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন, দেশ ও জাতিগঠনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা ও তাদের কল্যাণে সরকারের গৃহীত কার্যক্রম তুলে ধরেন এবং পেশাদারি প্রবাসী বাংলাদেশিদের সরকারি সেবা প্রদান দেওয়ার নিশ্চয়তা দেয়া হবে।
প্রবাসীদের বিদেশে যাওয়ার পথে দেশের এয়ারপোর্টে হয়রানির শিকার হতে না হয় এবং দালালদের দৌরাত্ম্য বন্ধে আইন গত ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন।
জুলাইয়ের চেতনায় অনুপ্রাণিত হয়ে প্রবাসী বাংলাদেশিরা প্রতিদিন কঠোর পরিশ্রম করে, সৎভাবে জীবনযাপন করে এবং দেশে রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে নিরব ভূমিকা পালন করেছে। প্রবাসীদের বৈধ পথে বিদেশে যাওয়ার কথা বলেন এবং সুন্দর একটা বাংলাদেশ আসবে বলে প্রত্যাশা করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শামছুল আজম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (টিটিসি) এর অধ্যক্ষ মোঃ আখতারু জ্জামান, প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মোঃ আশীক ছিদ্দিকী।
আরও বক্তব্য রাখেন, প্রবাসী কল্যাণ ব্যাংক ফরিদপুর জেলা শাখার ব্যবস্থাপক মাহামুদা সুলতানা, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের জেলা সমন্বয়কারী খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ প্রমুখ।
এ-সময় সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন দেশের বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে রেমিট্যান্সল পাঠানো বন্ধসহ প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন দেশে ছাত্র-জনতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেন। প্রবাসীরা দেশে না থেকেও জুলাই গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকা রেখেছেন। এতে বেশ কয়েকটি দেশে আন্দোলন করা প্রবাসীদের জেলে যেতে হয়েছিল। বক্তারা, জুলাই আন্দোলন ছিল গণতন্ত্র, ন্যায়বিচারের পক্ষে যেখানে লাখো মানুষ শান্তিপূর্ণভাবে রাস্তায় নেমে আসে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মানবকল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ রাষ্ট্র গঠনে প্রত্যাশায় কাজ করেছে।
অনুষ্ঠানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের পরিবারসহ বিশ্বের সব রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি গভীর সম্মান প্রকাশ করে এবং ২০২৫ সালে লক্ষ্যমাত্রা অর্জনে বর্তমানে ফরিদপুর জেলার নারী-পুরুষ কর্মী বিদেশে কর্মরতর কথা তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষে সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী চার রেমিট্যান্স যোদ্ধা রেজাউল করিম, সাগরী বেগম, সোহাগ মাতুব্বর ও আনোয়ারা বেগমকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। এদের মধ্যে সৌদি আরব প্রবাসী রেজাউল করিম জেলার সর্বোচ্চ রেমিট্যান্স যোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
আপনার মতামত লিখুন :