আশাশুনি প্রেস ক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হাসান সভাপতি, আকাশ সাধারণ সম্পাদক নির্বাচিত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


সাতক্ষীরার আশাশুনি প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এস. কে. হাসান এবং সাধারণ সম্পাদক পদে মো. আকাশ হোসেন নির্বাচিত হয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রেস ক্লাব কার্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৬টি পদে ১৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ৪৯ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে এস. কে. হাসান ২৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এস. এম. আহসান হাবিব পান ১৫ ভোট এবং জি. এম. আল ফারুক পান ৯ ভোট
সিনিয়র সহ-সভাপতি পদে মো. আব্দুল আলিম ৩০ ভোট পেয়ে বিজয়ী হন, যেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ আশিকুর রহমান পান ১৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো. 
পেয়ে নির্বাচিত হন, তাঁর প্রতিদ্বন্দ্বী সমীর রায় পান ২১ ভোট।
যুগ্ম সম্পাদক পদে ইসমাইল হোসেন লিংকন ২০ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বী সুব্রত কুমার দাশ পান ১৫ ভোট এবং শেখ ইয়াছির আরাফাত পান ১৪ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে জাকির ২৭ ভোটে জয়ী হন, তাঁর প্রতিদ্বন্দ্বী সোহরাব হোসেন পান ২২ ভোট।
কোষাধ্যক্ষ পদে এস. এম. মোস্তাফিজুর রহমান ২৭ ভোট পেয়ে নির্বাচিত হন, যেখানে প্রতিদ্বন্দ্বী ইয়াসিন আরাফাত পিন্টু পান ২২ ভোট।

নির্বাচন পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. হাসানুজ্জামান (রিটার্নিং অফিসার), সহকারী প্রোগ্রামার মো. আক্তার ফারুক বিল্লাল (প্রিজাইডিং অফিসার) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক তুষার কান্তি রায় (পোলিং কর্মকর্তা)।

নির্বাচন চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সামসুল আরেফিন, ডিআই-১ মনিরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ভোটকেন্দ্র পরিদর্শন করেন।


আব্দুর রাজ্জাক, 
আশাশুনি প্রতিনিধি:


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ