ধর্মপুরে সেনাবাহিনীর অভিযানে মাদক ও গুলিসহ ১ জন গ্রেফতার


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মো:শাহরিয়া
কুমিল্লা আদর্শ সদর উপজেলা প্রতিনিধিঃ



আজ ভোর ৫টায় আলেখারচর আর্মি ক্যাম্প কর্তৃক কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানাধীন ধর্মপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মাদকদ্রব্য ও গোলাবারুদসহ ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়। অভিযানে তার ভাই, কুমিল্লা জেলারই আরেকজন কুখ্যাত ব্যক্তি মোঃ শাহজাহান, পালিয়ে যেতে সক্ষম হয়।

উদ্ধারকৃত মালামালঃ
গাঁজা: ৩৫ গ্রাম
শর্টগান কার্তুজ: ০২টি
পিস্তল ম্যাগাজিন: ০৩টি
পিস্তল গুলি: ০৫ রাউন্ড
অ্যান্ড্রয়েড মোবাইল: ০১টি

উল্লেখযোগ্য তথ্য:
উদ্ধারকৃত গোলাবারুদগুলো তাদের বসতবাড়ির গোয়াল ঘরের ছাদ থেকে উদ্ধার করা হয়। গোয়েন্দা সূত্র মতে, এসব গুলি ও ম্যাগাজিন মূলত পলাতক মোঃ শাহজাহানের মালিকানাধীন।

বিশেষ নিরাপত্তা সংস্থা থেকে আরও জানা যায়, মোঃ শাহজাহান এখনো একটি পিস্তল ও একটি শর্টগানসহ কুমিল্লা জেলার কোনো স্থানে আত্মগোপনে রয়েছেন এবং যেকোনো সময় অস্ত্র ব্যবহার করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাহান কুমিল্লার সাবেক সংসদ সদস্য বাহারের ঘনিষ্ঠ সহযোগী এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় সমর্থক হিসেবে ধর্মপুর এলাকায় পরিচিত ছিলেন।

গ্রেফতারকৃত আসামির পরিচয়:
নাম: পলাশ (৩০)
পিতা: আবিদ আলী
গ্রাম: ধর্মপুর, পোস্ট: কোতোয়ালি
থানা ও জেলা: কোতোয়ালি মডেল থানা, কুমিল্লা
মোবাইল: ০১৮১৩৯৩৯৯৮৩

পালাতক আসামির পরিচয়ঃ
নাম: মোঃ শাহজাহান (৪৫)
পিতা: আবিদ আলী
গ্রাম: ধর্মপুর, পোস্ট: কোতোয়ালি
থানা ও জেলা: কোতোয়ালি মডেল থানা, কুমিল্লা

গৃহীত ব্যবস্থা:
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন এবং তাকে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

সূত্র: আলেখারচর আর্মি ক্যাম্প, কুমিল্লা
অভিযান পরিচালিত হয়: ১৯ জুলাই ২০২৫, ভোর ৫টা


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ