টাঙ্গাইল-৬ আসনের এমপি রবিউল আওয়াল লাভলুর ওপেন হার্ট সার্জারি: দেশবাসীর কাছে দোয়া কামনা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের মাননীয় সংসদ সদস্য ও জননেতা মোঃ রবিউল আওয়াল লাভলু এমপির ওপেন হার্ট সার্জারি (হৃদযন্ত্রের অস্ত্রোপচার) সম্পন্ন হতে যাচ্ছে। আগামীকাল ৭ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে তাঁর এই গুরুত্বপূর্ণ চিকিৎসা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

​এ উপলক্ষে দেশ-বিদেশের সর্বস্তরের মানুষের কাছে এমপি মহোদয়ের সুস্থতার জন্য আন্তরিক দোয়া চাওয়া হয়েছে।

​এক বিশেষ বার্তায় জানানো হয়, জীবনের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংকটময় সময়ে প্রিয় দেশবাসী, রাজনৈতিক সহকর্মী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এবং সকল শুভাকাঙ্ক্ষীর কাছে দোয়া প্রার্থনা করা হচ্ছে। মহান আল্লাহ তাআলা যেন দক্ষ চিকিৎসকদের মাধ্যমে তাঁর এই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেন এবং তাঁকে দ্রুত পূর্ণাঙ্গ সুস্থতা দান করেন।

​আল্লাহর দরবারে বিশেষভাবে মোনাজাত করা হয়—জননেতা মোঃ রবিউল আওয়াল লাভলু এমপি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে দ্রুত তাঁর প্রিয় জন্মভূমি নাগরপুর-দেলদুয়ারের জনগণের মাঝে ফিরে এসে পুনরায় মানুষের সেবা করার সুযোগ পান।

আমিন।

দোয়া প্রার্থনায়:

মোঃ আশরাফুল হক বাবু,নাগরপুর (টাঙ্গাইল)


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ