দেবীগঞ্জে পুলিশের অভিযানে ১২ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৯ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

জমির উদ্দীন 
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ 



পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে ১২ বোতল (প্রায় ৯ লিটার) বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। অভিযানের সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি থ্রি-হুইলার (ইজিবাইক) জব্দ করা হয়।

আজ সোমবার (১৯ মে) বিকেল ৪টার দিকে দেবীগঞ্জ সদর ইউনিয়নের নতুন বন্দরের ধরধরা ব্রিজ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই জামিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযানে অংশ নেয়।

আটককৃত ব্যক্তির নাম মো. সুমন ইসলাম। তিনি পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সামেরডাঙ্গা এলাকার বাসিন্দা। অভিযানের সময় তার দখলে থাকা একটি ব্যাগ থেকে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন স্বীকার করেছেন, তিনি এসব মদ নাসির নামের এক ব্যক্তির কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন। এ ঘটনায় এসআই জামিউর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোয়েল রানা বলেন, “আটক আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।”

এদিকে পুলিশের এমন কার্যকর অভিযানে স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ