মৌলভীবাজারে হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালো স্বামী ও শাশুড়ি — পরিকল্পিত হত্যা অভিযোগ!


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মৌলভীবাজারে হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালো স্বামী ও শাশুড়ি — পরিকল্পিত হত্যা অভিযোগ!

মৌলভীবাজার জেলার সদর উপজেলার ১০নং নাজিরাবাদ ইউনিয়নের বরইউরি গ্রামের ইব্রাহিম মিয়ার স্ত্রী প্রিয়া বেগম (২২)-এর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যদের বিরুদ্ধে পরিকল্পিত হত্যার অভিযোগ উঠেছে।

গতকাল রাতে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রিয়া বেগমের মরদেহ রেখে স্বামী ইব্রাহিম মিয়া, তার মা (প্রিয়ার শাশুড়ি) ও পরিবারের অন্য সদস্যরা হাসপাতাল থেকে পালিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরইউরি গ্রামের ইব্রাহিম মিয়ার সঙ্গে সম্প্রতি বর্ষিজুড়া এলাকার শাহিন মিয়ার মেয়ে প্রিয়া বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল বলে জানা যায়।

ঘটনার কয়েক ঘণ্টা আগে প্রিয়া তার ফেসবুকে এক মর্মস্পর্শী স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেছিলেন —

> “দুনিয়ার সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ হলো বিয়ে, ভাগ্য করে সঠিক জীবনসঙ্গী পেলে সব ঠিক, আর না হলে কবর পর্যন্ত সবকিছু মানিয়ে নিতে হয়।”

এই স্ট্যাটাসের কিছু সময় পরেই ঘটে তার মৃত্যু।

পরিবার ও প্রতিবেশীদের অভিযোগ

নিহতের বড় ভাই মামুন আহমদ অভিযোগ করে বলেন,

> “আমার বোনকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। ওদের পরিবার আগে থেকেই আমার বোনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। এখন হত্যার পর লাশ ফেলে পালিয়েছে।”

এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে বলেন,

> “প্রিয়া খুব ভদ্র মেয়ে ছিল। বিয়ের পর থেকেই দেখতাম তার মুখে হাসি থাকত না, মাঝেমধ্যে কান্না করত। আমরা বুঝতাম কিছু একটা সমস্যা আছে।”


এলাকার এক জনপ্রতিনিধি গোপনীয়তার শর্তে বলেন,

> “এই ঘটনার পেছনে পারিবারিক দ্বন্দ্ব ছিল বলে শোনা যাচ্ছে।”



পুলিশের বক্তব্য

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন,

> “এটি হত্যা না আত্মহত্যা— তা ময়নাতদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।”



প্রাথমিক ধারণা

স্থানীয়দের দাবি, প্রিয়ার মৃত্যুর ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে সাধারণ মানুষ।


মৌলভীবাজার প্রতিনিধি: মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী (মিকাঈল)


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ