ওসি শিবিরুল ইসলামের অসামান্য সফলতা: মাসিক কল্যাণ সভায় একাধিক পুরস্কারে ভূষিত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

ওসি শিবিরুল ইসলামের অসামান্য সফলতা: মাসিক কল্যাণ সভায় একাধিক পুরস্কারে ভূষিত
___________________________



ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম পুলিশের বিভিন্ন দায়িত্বপূর্ণ কাজে অসাধারণ সফলতার স্বীকৃতি হিসেবে একাধিক বিশেষ পুরস্কার অর্জন করেছেন।

২৩ নভেম্বর ২০২৫, রবিবার সকালে ময়মনসিংহ পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এই পুরস্কারসমূহ তুলে দেন জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম।

পুলিশের প্রতিবেদনে দু’জন আসামির মৃত্যুদণ্ডের রায়, হত্যা মামলার রহস্য উদঘাটন, মাদক উদ্ধার, চুরি-ছিনতাই দমন, চাঁদাবাজি প্রতিরোধ, ইভটিজিংয়ের বিরুদ্ধে কার্যকর অভিযান এবং নিয়মিত আসামি গ্রেফতারে সাফল্যের স্বীকৃতিস্বরূপ ওসি শিবিরুল ইসলামকে এসব সম্মাননা প্রদান করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীলতা, দক্ষতা এবং পেশাদারিত্বের মাধ্যমে ধারাবাহিক সফলতা অর্জন করায় জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়।


মোঃ সেলিম সাজ্জাদ
সিনিয়র স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ