শেরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা ও কারাদণ্ড প্রদান


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


মো: মামুন হোসেন, (শেরপুর) 

শেরপুর শহরের থানার মোড় সিএনজি স্ট্যান্ড,, অষ্টমীতলা বাসস্ট্যান্ড এবং কানাশাখোলা বাজারসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ২টি মামলায় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩টি মামলায় সর্বমোট ২৩,০০০ (তেইশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। শেরপুর সদর থানা এবং জেলা পুলিশের একটি দল অভিযানকালে সহযোগিতা করে। 

এ সময় পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয় এবং যাত্রীসাধারণকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

এছাড়াও একই দিনে শহরের কালীবাড়ি মন্দির এলাকায় অ্যালকোহল  সেবনরত অবস্থায় ১ জনকে আটক করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ২০ (বিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ