চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসী ধরতে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু 
ব্যুরো প্রধান খুলনা



চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে যেকোনো  সময় বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব,) মো জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন রাজধানীর মিটফোর্ডে হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে, ইতিমধ্যে খুলনার হত্যাকাণ্ড একজনকে গ্রেপ্তার করা হয়েছে, কোন অপরাধীকেই পুলিশ প্রশায় দেবে না।

রোববার (১৩ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১ তম সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, খুন চুরি ,ডাকাতি ,চাঁদাবাজি ছিনতাই ,সন্ত্রাস ,অপহরণ নারী নির্যাতন ,মব সহিংসতা মাদক, চোরাচালান ,সহ সব ধরনের অপরাধমূলক, কর্মকাণ্ডে বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে, পরিস্থিতি বিবেচনায় সরকার যেকোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে,এ ক্ষেত্রে সাধারণ জনগণসহ সবার সহযোগিতা একান্ত ভাবে কাম্য।

সরকার জনক শৃঙ্খলা ও যৌন নিরাপত্তা বিভিন্ন কারী যেকোনো কার্যক্রম কঠোর হস্তে দমন করবে বলে জানান তিনি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ