প্রেম করে বিয়ে, স্বামীর কানাডা যাওয়ার টাকা নিয়ে উধাও স্ত্রী


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

প্রেম করে বিয়ে, স্বামীর কানাডা যাওয়ার টাকা নিয়ে উধাও স্ত্রী
____________________________


প্রেম করে বিয়ে, তারপর স্বামীকে ডিভোর্স দিয়ে প্রেমিককে বিয়ে করে নতুন স্বামীর সঙ্গে ঢাকায় চলে যান শিউলি নামের এক নারী। অভিযোগ উঠেছে—সেখান থেকে স্বামীর কানাডা যাওয়ার জন্য জমানো ১৫ লক্ষ টাকা নিয়ে উধাও হয়েছেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ শফিকুল ইসলাম ঢাকা দক্ষিণ খান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শিউলি নরসিংদীর শিবপুর উপজেলার সৃষ্টিগড় গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।
জানা গেছে, শিবপুরের আটাশিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোঃ শফিকুল ইসলামের সঙ্গে প্রেম করে পালিয়ে বিয়ে করেন শিউলি। বিয়ের পর তারা ঢাকার দক্ষিণখান থানার আজমপুর কাচাবাজার এলাকায় বসবাস শুরু করেন।

কিন্তু গত ২৩ অক্টোবর সকালে স্বামীর কানাডা যাওয়ার জন্য জোগাড় করা ১৫ লক্ষ টাকা ও কিছু মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যান শিউলি।

ভুক্তভোগী শফিকুল ইসলাম জানান,

> “কানাডা যাওয়ার উদ্দেশ্যে বাবার বাড়ির ৮৩ শতাংশ জমি বিক্রি করে আমি ১৫ লক্ষ টাকা ম্যানেজ করি। কিন্তু ২৩ অক্টোবর সকাল ৭টার দিকে আমার স্ত্রী হঠাৎ টাকা ও বাসার জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।”



অভিযুক্ত শিউলির বক্তব্য নিতে সাংবাদিকরা সৃষ্টিগড়ে তাঁর বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। ফলে তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ