গজনী এলাকায় অবৈধ বালু উত্তোলন করে পরিবহন কালে ছয়টি মহেন্দ্র ট্রাক আটক করেছে বন বিভাগ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


মো:মামুন হোসেন (শেরপুর) ঝিনাইগাতী  প্রতিনিধি:
বন বিভাগ সূত্রে জানা গেছে, ২২ জুন সোমবার ভোর রাত ৪ টায় ঝিনাইগাতী উপজেলা রাংটিয়া রেঞ্জ ও গজনী বিটের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে গজনী বিট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় তারা দেখতে পায় বাঁকাকুড়া গ্রামের মালিটিলা নামক স্থানে বালু দ'স্যুরা রাতের আঁধারে পাহাড়ের ঝোড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ছয়টি মহেন্দ্র ট্রাকে লোড করছিলেন।

 পরে বালু দ'স্যুরা বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে বালু ভর্তি ছয়টি মহেন্দ্র ট্রাক জব্দ করে গজনী বিট অফিসে নিয়ে আসা হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ