ঝিকরগাছায় পারিবারিক কলহে বিষপান, মা ও শিশুকে হাসপাতালে ভর্তি


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


ইনকিয়াদ আহম্মেদ রাফিন 
 ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি

যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শেয়ালঘোনা গ্রামে পারিবারিক কলহের জেরে বিষপানের ঘটনায় এক মা ও তার শিশুপুত্র হাসপাতালে ভর্তি হয়েছেন। ২২ জুন ( সোমবার) সকাল ১০টার দিকে উপজেলার শেয়ালঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।

অসুস্থরা হলেন সোনিয়া (২৫), স্বামী মামুন এবং তার ছেলে রাইয়ান (৮)। তারা শেয়ালঘোনা গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের একপর্যায়ে সোনিয়া বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় তার স্বামী বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্ঘটনাবশত সোনিয়ার কোলে থাকা শিশু রাইয়ানের মুখে বিষের বোতল চলে যায়। এতে মা ও ছেলে উভয়েই বিষক্রিয়ায় আক্রান্ত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শিশুটির অবস্থার কথা বিবেচনা করে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে রাইয়ান যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ