মান্দায় কাঁশোপাড়া ইউনিয়ন বিএনপি'র আলোচনা সভা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০১ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মাহবুবুজ্জামান সেতু
নওগাঁ প্রতিনিধি:



মহান স্বাধীনতার ঘোষক, বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশর স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। গত শুক্রবার বাদ জুম'আ উপজেলার শুক্রবার বাদ জুম্মা  কাশোঁপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা, দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এসময় ১২ নং কাঁশোপাড়া  ইউনিয়ন বিএনপি' র
সভাপতি সাহিদুজ্জামান সোহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক আহবায়ক ও ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম.এ মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মান্দা উপজেলা বিএনপি'র আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন টুকু, উপজেলা বিএনপি' সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খাঁন প্রমূখ। এসময় মান্দা উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এ্যাড. মিজানুর রহমান ও সিদ্দিক হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ