১৫টি হারানো মোবাইল ফোন উদ্ধার ও হস্তান্তর।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
স্টাফ রিপোর্ট মোঃ সেলিম সাজ্জাদ ময়মনসিংহ জেলাঃ
১৫টি হারানো মোবাইল ফোন উদ্ধার ও হস্তান্তর
নাটোর, ২৭ ফেব্রুয়ারি ২০২৫: নাটোর জেলা পুলিশের উদ্যোগে হারানো ১৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ নাটোরের পুলিশ সুপার জনাব মোহাম্মদ আমজাদ হোসাইন, পিপিএম আনুষ্ঠানিকভাবে ফোনগুলো তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। মোবাইল ফিরে পেয়ে মালিকগণ উচ্ছ্বসিত হন এবং নাটোর জেলা পুলিশ, বিশেষ করে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
✅ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ একরামুল হক, পিপিএম
✅ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মাহমুদা শারমিন নেলী
✅ ডিআইও-১ ও ওসি ডিবি
নাটোর জেলা পুলিশের পক্ষ থেকে নাগরিকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, হারানো মোবাইল ফোন বা অন্যান্য মূল্যবান সামগ্রী উদ্ধারের জন্য দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার অনুরোধ করা হলো।
- নাটোর জেলা পুলিশ
আপনার মতামত লিখুন :