গণঅধিকার পরিষদের সঙ্গে ঢাকাস্থ চীন দূতাবাসের বৈঠক অনুষ্ঠিত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


স্টাফ রিপোর্টার |
ঢাকাস্থ চীন দূতাবাসের সঙ্গে বৈঠক করেছে গণঅধিকার পরিষদ। রবিবার (২৪ মে) অনুষ্ঠিত এ বৈঠকে দলটির মুখপাত্র ফারুক হাসানের নেতৃত্বে ৭ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল অংশ নেয়।

প্রতিনিধি দলে উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, আরিফুল ইসলাম, শহীদুল ইসলাম ফাহিম, সাকিব হোসেন এবং যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

চীন দূতাবাসের পক্ষে ডেপুটি চিফ অব মিশন Dr. Liu Yuyin (ড. লিইউ ইয়ুইন) সহ ৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

বৈঠকে বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা, বাংলাদেশে চীনের উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানা গেছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ