নার্সের উপর হামলার প্রতিবাদে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দালাল নির্মূলের দাবিতে মানববন্ধন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর  হাসপাতালের কর্মরত সিনিয়র স্টাফ নার্সের উপর হামলার প্রতিবাদে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দালাল নির্মূলের দাবিতে মানববন্ধন
____________________________



সুনামগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে দিনে-দুপুরে দালালচক্রের দৌরাত্ম্য—রোগী থেকে শুরু করে ডাক্তার ও হাসপাতালের কর্মচারী পর্যন্ত কেউই নিরাপদ নন।

কর্মচারীদের ভাষ্যমতে, যে যুবকটি সম্প্রতি হাসপাতালের একজন ‘ব্রাদার’–কে মারধর করেছে, সে হাসপাতালের চিহ্নিত দালাল। অভিযোগ রয়েছে—সে একজন নিয়মিত মাদক সেবী।

তার বাড়ি হাছননগর এলাকায়। বহুদিন ধরেই রোগীর স্বজন, হাসপাতালের স্টাফ, এমনকি ডাক্তারদের সঙ্গেও সে অশোভন আচরণ ও হামলার ঘটনা ঘটিয়ে আসছে।

অভিযোগ আরও উঠেছে—রোগীর নাম করে টাকা আদায়, মামলার ভয় দেখানো, জরুরি বিভাগে বিশৃঙ্খলা সৃষ্টি করা—এসবই নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।

হাসপাতাল প্রশাসন বলছে—দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

প্রতিবাদকারীরা বলেন—রোগীর জীবন বাঁচানোর স্থান এখন সন্ত্রাসীদের বিচরণক্ষেত্র হয়ে উঠেছে।


শফিকুল বারি সুনামগঞ্জ প্রতিনিধি 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ