অল্পের জন্য বেচেঁ গেলেন মাওলানা গোলাম রব্বানী


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১১ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

অল্পের জন্য বেচেঁ গেলেন মাওলানা গোলাম রব্বানী।


মোঃআনোয়ার হোসেন( বগুড়া)ঃ



বগুড়া জেলায় আদমদিঘী থানার নসরতপুর  হতে বশিকোড়া তিনমাথার মাঝখানে ইরামতি খারা ব্রীজ হতে নিমকুড়ি রাস্তা এখানে প্রতিবছর রাস্তায় ছিনতাই ও খুনের মতো ঘটনা ঘটলে ও প্রশাসন অসহায়।
এলাকার চোর, গুন্ডা ও দুর্বৃত্তদের বিষয়ে প্রশাসনের কাছে সব ধরনের তথ্য বিদ্যমান। চাইলে দ্রুত অপরাধ নির্মূলে কার্যকর পদক্ষেপ নিতে পারেন। তবুও, আজ জনগণ নিরুপায় অবস্থায় আছে।

বিগত কিছু সময় সন্ত্রাসী হামলা না হলেও হঠাৎ করেই আবারো তা শুরু হয়েছে। গতরাত ১০টা নাগাদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদমদীঘী উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি, জননেতা কাজী মাওলানা গোলাম রব্বানী প্রোগ্রাম শেষে বাসায় ফেরার পথে নশতপুর ব্রিজের পাশে দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত হন।

অপরাধীরা তার মোটরসাইকেল, মোবাইল ও নগদ অর্থ ছিনতাই করে এবং হাত-পা বেঁধে তাকে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে গ্রামবাসী ও এলাকাবাসীর সহযোগিতায় তিনি উদ্ধার হন। অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

আদমদীঘি জামায়েতে পক্ষ হতে প্রশাসনের কাছে দাবি জানাই—আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে করতে হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ