গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের শোক প্রকাশ ও প্রতিবাদ সভা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মো: মুক্তার হোসেন,
শেরপুর জেলা প্রতিনিধিঃ
‎গাজীপুরে গতকাল ৭ আগষ্ট রাত ৮ টার দিকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮) হত্যার প্রতিবাদে  আজ সকাল ১১ টায় ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাব শোক প্রকাশ ও প্রতিবাদ জানিয়েছেন। 

‎প্রতিবাদ সভায় ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যবৃন্দ ও   বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করেন।প্রতিবাদ সভায় সাংবাদিকবৃন্দ তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ও হত্যাকারীদের অভিলম্বে গ্রেফতার দাবী করেন।এছাড়াও সাংবাদিকদের সুরক্ষার জন্য সরকারের পদক্ষেপ গ্রহনের দাবী জানান।
‎ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যবৃন্দ দাবী  জানান,  সাগর রুনী থেকে শুরু করে  সকল সাংবাদিক হত্যাকান্ডের ও নির্যাতনের বিচার দাবী করেন।
‎ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দগণ বলেন  যখন অন্ধকারে নিমজ্জিত হয় তখন সাংবাদিকেরাই আলোকবর্তিকা হয়ে জাতির সামনে সবকিছু তুলে আনেন,তাই সরকারের কাছে সাংবাদিকদের সুরক্ষার দাবী করে উপস্হিত সকল সাংবাদিককে ধন্যবাদ ও কৃতঞ্জতা জানিয়ে এই প্রতিবাদ সভা সমাপ্তি ঘোষনা করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ