ব্যাংকে ‌সঞ্চয়‌‌ কারীদের জন্য সুখবর


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু 
ব্যূরো প্রধান খুলনাঃ



ব্যাংকে সঞ্চয় রাখা সাধারণ মানুষের জন্য বাজেটে ভালো খবর এখন ব্যাংকে বছরে একবার এক লাখ টাকার বেশি জমা হলেই ১৫০ টাকা আবগারি শুল্ক দিতে হয় , প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে ৩ লাখ টাকার কম জমা পর্যন্ত আবগারির শুল্ক ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে,

অর্থাৎ ৩ লাখ টাকা অতিক্রম করলেই কেবল আবগারি শুল্ক দিতে হবে, সোমবার (২ জুন) বিকেলে অর্থ উপদেষ্টা ডাঃ সালেহউদ্দিন আহমেদের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপনায় এসব তথ্য উঠে আসে,

বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন জনসাধারণকে কিছুটা স্বস্তি প্রদানের লক্ষ্যে কতিপয় ক্ষেত্রে ভ্যাট ও আবগারি শুল্ক অব্যাহতি প্রদান করা হয়েছে, এক লাখ টাকার পরিবর্তে তিন লাখ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতির উপর আবগারি শুল্ক অব্যাহতি প্রদান করা হয়েছে, 

অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত ২০২৫২৬ অর্থবছরের বাজেট দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে,

এবারের বাজেটটি বেশি কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে যা পূর্ববর্তী বছরগুলোর বাজেটের তুলনায় ভিন্ন, প্রস্তাবিত বাজেটে আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা,এটি চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের ( ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা) তুলনায় ৭ হাজার কোটি টাকা কম যা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার হ্রাস পাওয়ার ঘটনা,

২০২৫- ২৬ অর্থবছরের জন্য রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা,

প্রস্তাবিত বাজেট ঘাটতি দুই লাখ ২৬ হাজার কোটি টাকা যা জিডিপির ৩ ৬২ /! এই ঘাটতি পুরনো সরকার বৈদেশিক ঋণ ব্যাংক ঋণ এবং সঞ্চয়পত্রের উপর নির্ভর করবে, 

অর্থ উপদেষ্টা ডঃ সালাউদ্দিন আহমেদ বলেন, মাত্র অল্প কয়েক মাসে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে স্থিতিশীল করার কাজটি প্রায় সম্পূর্ণ করে আনা সম্ভব হলেও পরিপূর্ণ সাফল্যের দোরগোড়ায় পৌঁছাতে আমাদের এখনো অনেকটা পথ বেরোতে হবে, সাম্প্রতিক মাসগুলোতে মূল্য স্ফীতিশীল হ্রাস পাওয়ার প্রবণতা দেখা গেলেও টা এখনো ও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, গত এপ্রিল মাসে মার্কিন প্রশাসন কৃতক আরোপিত অতিরিক্ত শ্তক্লের নেতিবাচক প্রভাব ও আমাদের অর্থনীতির উপর পড়ার সম্ভাবনা রয়েছে,

এছাড়া সাম্প্রতিক যে বাজেট ভিত্তিক মুদ্রা বিনিময় আর চালু করা হয়েছে, তার কোন নেতিবাচক প্রভাব আপাতত বাজারে ওর পড়া সম্ভাবনা না থাকলেও, এ বিষয়ে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হচ্ছে, এ সকল ঝুঁকি মোকাবেলা করে দেশের অর্থনীতির জন্য একটি বৈষম্যহীন ও টেকসই ভিত্তি নিশ্চিত করা এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, 

তিনি আরো বলেন, আপাতত প্রবৃদ্ধির গতি বৃদ্ধি পরিবর্তে অর্থনীতি ভিত মজবুত করার দিকে আমরা অধিকতর মনোযোগ দিচ্ছি, এ শক্তিশালী ভিতই হবে আগামীর বাংলাদেশ, বিনির্মাণের স্লোগান, আগামীর সেই বাংলাদেশে সবার জন্য মানসম্মত জীবন এবং সকল স্তরে বৈষম্যহীন ব্যবস্থার নিশ্চয়তা প্রদান হবে আমাদের মূল লক্ষ্য, এ লক্ষ্য পূরণে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই ইনশাআল্লাহ, আমাদের সবার সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ হবে বিশ্বের সকল মুক্তিকামী মানুষের জন্য এক অনুকরণীয় আলোকবর্তিকা


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ