২৭ জানুয়ারির জনসভা সফল করতে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
২৭ জানুয়ারির জনসভা সফল করতে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
_________________________________
আগামী ২৭ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিতব্য জনসভা সফল করার লক্ষ্যে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ। সভায় প্রধান বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শাহিন শেখ। তিনি বলেন, “আগামী ২৭ জানুয়ারির জনসভা হবে জনগণের অধিকার আদায়ের এক ঐতিহাসিক সমাবেশ। এই জনসভা সফল করতে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং আগামীতেও সেই ভূমিকা অব্যাহত থাকবে।
প্রস্তুতি সভায় মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা জনসভা সফল করতে ব্যাপক প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :