আহত জুলাই বিপ্লব
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
আহত জুলাই বিপ্লব
মোঃ সফিউল্লাহ
জুলাই বিপ্লবের এক মহাবীরের নাম
দেশ প্রেমিক ভিপি নূর,
দেশকে স্বাধীন করে গণতন্ত্র ফিরে এনেছে কন্ঠে তার নতুন সুর
তাকে বারবার রাজপথে রক্তাক্ত করেছে স্বৈরাচারীর দোসর
তিনি রাজপথ কাঁপিয়েছেন ভেঙ্গেছেন জুলুমবাজদের আসর।
দেশে স্বৈরাচার শাসনের পতন হয়েছে
আছে তার ঘাতক,
তারা বাইরে থেকে কূটচাল চালছে
ঘাপটি মেরে পলাতক।
ফিরছে তারা বিভিন্ন বেশে করছে জুলাই বীরদের আক্রমণ,
ভিপি নুরকে করেছে রক্তাক্ত মৃত্যুর সাথে
পাঞ্জা লড়ছে আমরণ।
জাতীয় পার্টির হাত ধরে ফিরতে চায় ফ্যাসিবাদের রাজকন্যা,
ভিপিনুরের দলকে আহত করে বইছে
রাজপথে রক্তের বন্যা।
স্বৈরাচারীর সহযোগীদের আক্রমণে আজি আহত জুলাই বিপ্লব,
আবার সিংহাসন পেতে মরিয়া স্বৈরাচার
চালছে কু-মতলব।
যারা জুলাই বিপ্লবকে কলঙ্কিত করে
চালায় স্বৈরাচারী আগ্রাসন,
সরকার তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়
কঠোর হয় প্রশাসন।
এ মহা বীরের জন্য সবাই করিবে দোয়া
ফিরে যেন অতিসত্বর,
এদেশে খাঁটি গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি বেঁচে থাকুক বহু বছর।
আপনার মতামত লিখুন :