পটিয়ায় মহিলা উদ্যোক্তা মেলায় দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক ইদ্রিস মিয়ার লিফলেট বিতরণ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


চট্টগ্রামের পটিয়ায় নাহার পার্কে অনুষ্ঠিত বিজনেস প্ল্যাটফর্মের তিন দিনব্যাপী মহিলা উদ্যোক্তা মেলা-তে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” কর্মসূচির লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বিকালে এ লিফলেট বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া।

বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপি সদস্য জাহাঙ্গীর কবির, পটিয়া উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন চৌধুরী, জিল্লুর রহমান, আবু জাফর চৌধুরী, আঙ্গুর মেম্বার, আব্দুল মাবুদ, নাজমুল হোসেন, মোঃ জাবেদ, ইমতিয়াজ, রুবেল আশরাফ উদ্দিন নয়ন প্রমুখ।

এছাড়া পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাফরুল ইসলাম, ফরিদুল আহমদ, জয়নাল আবেদীন আঙ্গুর, আবু তৈয়ব, আমির হোসেন সওদাগর, নাজিম উদ্দিন, আব্দুর রহিম, আব্দুল হক ঝুনু, মোঃ জিয়া, মোঃ ইব্রাহীম মির্জা, মোঃ কামাল, ও মোঃ শহিদসহ পটিয়া উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা রাষ্ট্র মেরামত কর্মসূচি বাস্তবায়িত হলে দেশ ও গণতন্ত্র নতুন দিগন্তে পৌঁছাবে।



সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ