আসিফ মাহমুদ,মুরাদনগরে সাংবাদিক এর উপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মো:শাহরিয়া 
কুমিল্লা জেলা প্রতিনিধিঃ 



গতকাল বুধবার ৩০ জুলাই  কুমিল্লা মুরাদনগরের সংবাদ সংগ্রহের সময় ৭ জন গণমাধ্যমকর্মীদের উপর হামলা ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।


অডিও বার্তায় আসিফ মাহমুদ  বলেন, মুরাদনগরে সংবাদ সংগ্রহের সময়ে গণমাধ্যম কর্মীদের উপর যে হামলা করা হয়েছে এবং এতে গণমাধ্যম কর্মীরা আহত হন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এতে গণমাধ্যম কর্মীদের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে আমরা মনে করি সংবাদপত্রের স্বাধীনতা ক্ষুন্ন হয় এবং সাংবাদিকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

কুমিল্লার মুরাদনগরে বুধবার পেশাগত দায়িত্ব পালনের সময় ৭ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে উপজেলা সদরের আল্লাহু চত্ত্বরে এ ঘটনা ঘটেছে।

এ সময় ১টি মোবাইল ৩টি ক্যামেরা ভাঙচুর করা হয়। 

হামলায় আহতরা হলেন।

দৈনিক খোলা কাগজের, কুমিল্লা জেলা প্রতিনিধি    শাহ ইমরান,স্টার নিউজের কুমিল্লা প্রতিনিধি আব্দুল্লাহ আল মারুফ,বার্তা ২৪ এর কুমিল্লা প্রতিনিধি মঈন নাসের খাঁন রাফি,দৈনিক পুর্বাশার প্রতিনিধি হাবিবুর রহমান মুন্না, এশিয়ান টিভির প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ, এসএ টিভির ক্যামেরাম্যান মো:বাপ্পি 

এ ঘটনায় পেশাদার সাংবাদিক এবং সচেতন মহলের নিন্দার ঝড় উঠেছে। এদিকে হামলাকারীর ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে খুব তারাতাড়ি হামলাকারীরা কে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ