ময়মনসিংহে গরু চোর আটক: জনতার সহায়তায় পুলিশে সোপর্দ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মোঃ সেলিম সাজ্জাদ 
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহঃ




ময়মনসিংহের বিবিন পার্ক এলাকা থেকে গরু চুরি করে পালানোর সময় এক চোরকে আটক করেছেন স্থানীয় জনতা। বৃহস্পতিবার   দুপুরে ঘটনাটি ঘটে  বিবিন পার্কের পাশের গরুর খামার এলাকায়। 
, বিবিন পার্কের পেছনে বেশ কিছু দরিদ্র পরিবার গরু পালন করে জীবিকা নির্বাহ করে। সম্প্রতি ওই এলাকায় একাধিক গরু চুরির ঘটনা ঘটায় খামার মালিকরা সতর্ক ছিলেন এবং আগের কিছু চুরির ঘটনার ভিডিও ফুটেজ সংরক্ষণ করে রেখেছিলেন।

ঘটনার দিন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী এক ব্যক্তিকে আটক করেন। পরে ভিডিও ফুটেজের সঙ্গে মিলিয়ে নিশ্চিত হওয়া যায়, আটক ব্যক্তি আগের চুরির সাথেও জড়িত ছিল। স্থানীয়রা তাকে   জিজ্ঞাসাবাদ করে এবং পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সাংবাদিক ও পুলিশ।

আটক ব্যক্তি ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তার সাথে একটি মোটরসাইকেল এবং নগদ ৫৫,০০০ টাকাও ছিল। পরবর্তীতে কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চোরকে আটক করে থানায় নিয়ে যায়।

থানায় ওসি  কক্ষে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ। আটককৃত মোটরসাইকেল ও টাকা বর্তমানে ভুক্তভোগী গরুর মালিকের হেফাজতে রয়েছে।

পুলিশ জানিয়েছে, চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ