আ.লীগের দোসর লুৎফুল্লাহেল মাজেদ এখন বিএনপি'র এমপি প্রার্থী


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


বিমানবন্দরের ৮১২ কোটি টাকা আত্মসাৎ মামলার আসামি— ক্ষোভে ফুঁসছে ঈশ্বরগঞ্জবাসী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের তিনটি বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলার অন্যতম আসামি আওয়ামী লীগের দোসরখ্যাত ঠিকাদার লুৎফুল্লাহেল মাজেদ ওরফে মাজেদ বাবু এখন বিএনপি’র মনোনীত এমপি প্রার্থী।

দুদক সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যারনেস ইন্টারন্যাশনালের মালিক লুৎফুল্লাহেল মাজেদ, প্রতিষ্ঠানের এমডি মাহবুব আনামসহ ১৯ জনের বিরুদ্ধে ৪টি মামলা করা হয়। তবে তারিক সিদ্দিক ছাড়া অন্য আসামিদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। মামলার তদন্তে ধীরগতির অভিযোগ উঠেছে দুদকের বিরুদ্ধেও।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে ব্যয় বাড়িয়ে কয়েকশ’ কোটি টাকা আত্মসাৎ করেন লুৎফুল্লাহেল মাজেদ। শেখ হাসিনার উপদেষ্টা তারিক সিদ্দিক ও সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সুবাদে তিনি একাধিক সরকারি প্রকল্পে ঠিকাদারি কাজ বাগিয়ে নেন।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলীয় লেবাস পাল্টে বিএনপি’র রাজনীতিতে সক্রিয় হন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, বিপুল অংকের অর্থের বিনিময়ে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের মাধ্যমে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের মনোনয়ন নিশ্চিত করেন মাজেদ বাবু।

গত ৩ নভেম্বর বিএনপি আনুষ্ঠানিকভাবে তাকে প্রার্থী ঘোষণা করলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা দেখা দেয়। তৃণমূল নেতারা অভিযোগ করছেন, আওয়ামী আমলের দুর্নীতি ও অনিয়ম ঢাকতেই তিনি দলবদল করেছেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি— দুর্নীতির দায়ে দুদকের ৪ মামলার আসামি লুৎফুল্লাহেল মাজেদের মনোনয়ন স্থগিত করে নতুন করে একজন ত্যাগী ও পরীক্ষিত নেতাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হোক।


মোঃ সেলিম সাজ্জাদ, 
সিনিয়র স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ):


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ