বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
_____________________________
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও ‘মাদার অব ডেমোক্রেসি’ খ্যাত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৪টায় শহরের টাউনক্লাবের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এএইচএমএম জামাল বাচ্চু, সদর থানা বিএনপির আহ্বায়ক মো. আমিনুল ইসলামসহ নেতৃবৃন্দ।
আলোচনায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও রাজনৈতিক অগ্রগতিতে অনন্য ভূমিকা রেখেছেন। তাঁর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁরা তাঁর রুহের মাগফেরাত কামনা করেন এবং জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য দোয়া করেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফুড অফিস মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মতিন। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
আপনার মতামত লিখুন :