হাকিকুল ইসলাম খোকন, এমডি নাসির, হেলাল মাহমুদ ও আরিফুর রহমান আরিফ:
‘ভবিষ্যতের অর্থনৈতিক ও খাদ্য সংকট মোকাবিলায় করণীয়’ শীর্ষক গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর এক আন্তর্জাতিক ভার্চ্যুয়াল সভার আয়োজন করেছে 'আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ'। আগামী শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) বাংলাদেশ সময় রাত ১০টা (নিউইয়র্ক সময় সকাল ১১টা)-তে অনলাইন প্ল্যাটফর্মে সভাটি অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে ‘আগে নিজেকে বাঁচান, পরে অন্যকে বাঁচান’—এই বার্তা ছড়িয়ে দিয়ে সর্বস্তরের প্রবাসী ও সচেতন নাগরিকদের সভায় সংযুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট এ এন এম ঈসার সভাপতিত্বে এবং সদস্য সচিব এম এ রউফ সানের পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হবে।
বক্তা ও অতিথি তালিকা
ব্যাপক আন্তর্জাতিক সহযোগিতার রূপরেখা
আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের এই মহতী উদ্যোগের সার্বিক সহায়তায় যুক্ত রয়েছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সর্বস্তরের প্রবাসী ও দেশের বিশিষ্টজনেরা।
যুক্তরাজ্য, আমেরিকা, ফ্রান্স, ইতালি, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, সুইডেন, স্পেন, পোল্যান্ড, গ্রিস, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, নেপাল ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিক, প্রকৌশলী, চিকিৎসক, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, আইনজীবী এবং সমাজসেবকরা এই আয়োজনে সহযোগী হিসেবে সক্রিয় ভূমিকা পালন করছেন।
আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের আহ্বায়ক অ্যাডভোকেট এ এন এম ঈসা ও সদস্য সচিব এম এ রউফ বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও খাদ্য নিরাপত্তার মতো সংবেদনশীল ইস্যুতে দেশ ও প্রবাসে বসবাসরত সংশ্লিষ্ট সবাইকে স্বতঃস্ফূর্তভাবে সভায় অংশ নেওয়ার জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :