মো: মামুন হোসেন
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৩৬ জন প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে। এই তালিকায় স্থান পেয়েছেন বিশিষ্ট করপোরেট ব্যক্তিত্ব, আইন বিশেষজ্ঞ ও রাজনীতিবিদ ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। হবিগঞ্জ ও মৌলভীবাজার সংরক্ষিত আসনের জন্য তার মনোনয়ন ঘোষণার পর থেকেই সংশ্লিষ্ট জেলাগুলোতে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
জহরত আদিব চৌধুরী মৌলভীবাজারের বড়লেখার এক সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি সাবেক প্রতিমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর জ্যেষ্ঠ কন্যা। পারিবারিক সূত্রে তার রাজনৈতিক পরিচয় অত্যন্ত সুদৃঢ়।
পাশাপাশি তিনি শেরপুর জেলার নকলা-নালিতাবাড়ীর কৃতি সন্তান, সাবেক তথ্য সচিব ও বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা মরহুম ব্যারিস্টার এম হায়দার আলীর পুত্রবধূ এবং ব্যারিস্টার জিসান হায়দারের সহধর্মিণী। এই পারিবারিক সংযোগের কারণে সিলেট বিভাগ ছাড়াও দেশের উত্তরাঞ্চলেও তার বিশেষ পরিচিতি রয়েছে।
রাজনীতির বাইরেও জহরত আদিব চৌধুরী একজন সফল করপোরেট লিডার ও আইনজ্ঞ। তার পেশাগত জীবনের কিছু উল্লেখযোগ্য দিক হলো:
টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস এবং আর্থিক খাতে তার দুই দশকেরও বেশি সময় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। অভিজ্ঞ এই পেশাজীবীকে রাজনীতিতে নিয়ে আসায় বিএনপির এই সিদ্ধান্তকে আধুনিক ও যোগ্য নেতৃত্বের প্রতিফলন হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
স্থানীয় নেতা-কর্মীরা মনে করছেন, জহরত আদিব চৌধুরীর মতো একজন শিক্ষিত ও দক্ষ নারী নেত্রী সংসদে হবিগঞ্জ ও মৌলভীবাজারসহ সারা দেশের নারীদের অধিকার এবং জাতীয় ইস্যুতে বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবেন।
আপনার মতামত লিখুন :