সুনামগঞ্জ সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ মাহবুবুর রহমান বদলির আদেশ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শফিকুল বারি
স্টাফ রিপোর্টারঃ
রবিবার (১০ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
গত ২৮ জুলাই২০২৫ ইং সুনামগঞ্জ জেলা স্পেশাল আদালতে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক সহ ৭জনকে আসামি করে মামলা দায়ের করেন, সদর হাসপাতালের সাবেক ওয়ার্ড বয় তৌহিদুল ইসলাম নামের একজন।
মামলায় বাদী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মোহাম্মদ আমিরুল হক ও সার্বিক সহায়তায় ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট কানন আলম।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট কানন আলম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো বলেন, আমরা ন্যায়ের পক্ষে ক্ষতিগ্রস্তদের প্রতিকারের জন্য লড়াই চালিয়ে যাব, কোন ছাড় দেওয়া হবে না দুর্নীতিবাজদের।
সুনামগঞ্জ সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোঃ মাহবুবুর রহমান(স্বপন) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়ন করে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালীতে বদলি করা হয়েছে। আগামী ১৪.০৮.২০২৫ইং তারিখের মধ্যে বদলি কৃত জায়গায় যোগদান করতে আদেশ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :