নালিতাবাড়ীতে অসহায় বিধবার এক একর জমি খেলার মাঠে পরিণত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

নালিতাবাড়ীতে অসহায় বিধবার এক একর জমি খেলার মাঠে পরিণত
___________________________________




শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার গুজাকুড়া মৌজায় এক অসহায় বিধবা মহিলার লিজকৃত এক একর আবাদী জমি খেলার মাঠে পরিণত হয়েছে। স্থানীয়রা জানান, বাংলাদেশ সরকার জমিটি আনোয়ারা বেগম নামের এক অসহায় বিধবার নামে বন্দোবস্ত দলিল করে দেন। অথচ গত চার বছর ধরে জমিটি পতিত পড়ে আছে।

বর্তমানে দেশের কৃষকেরা যেখানে আমন ধান রোপণ করছে, সেখানে আনোয়ারা বেগমের বৈধ জমিটি ব্যবহার করতে দিচ্ছে না একটি প্রভাবশালী মহল।

মুঠোফোনে কথা হলে আনোয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন " ভাই, জমিটা আমাকে সরকার চিরস্থায়ী বন্দোবস্ত দলিল করে দিয়েছে। আমার স্বামী নেই, দুই ছেলে ঢাকায় রিকশা চালায়। অথচ আমি জমিতে গেলে কিছু বখাটে আমাকে তাড়িয়ে দেয়। এমনকি প্রাণনাশের হুমকিও দেয়, তিনি আরও জানান, জমির বন্দোবস্ত দলিল, খারিজ ও খাজনা সব নিয়মিত পরিশোধ করেও তিনি জমির দখল পাচ্ছেন না।

“আমি অসহায় বিধবা মানুষ। আপনাদের মাধ্যমে সরকারের কাছে, বিশেষ করে শেরপুর জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমার আকুল আবেদন— যেন আমি আমার জমি ফিরে পাই। আমাকে একটু সাহায্য করুন ”

এলাকাবাসীর দাবি, অসহায় এক মহিলার বৈধ জমি  খেলার মাঠে পরিণত করা  অমানবিক। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


মো: মামুন হোসাইন, 
শেরপুর জেলা থেকে :


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ