দিগার কান্দা এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মদ ও একটি প্রাইভেটকার জব্দ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মোঃ সেলিম সাজ্জাদ
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে ফের সাফল্য। আজ ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে নগরীর দিগার কান্দা এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মদ ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মদের পরিমাণ প্রায় দশ বস্তা, যা বাজারমূল্যে লক্ষাধিক টাকার সমপরিমাণ। পাশাপাশি একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে, যা মাদক পরিবহনে ব্যবহার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ওসি শিবিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চলমান রয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
নগরবাসী মাদকবিরোধী এই ধারাবাহিক অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন।
সতর্কবার্তা: মাদক ব্যবসার সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না — এটাই যেন প্রমাণ করে চলেছেন ওসি শিবিরুল ইসলাম।
আপনার মতামত লিখুন :